সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

রাজশাহীতে ঐক্যফ্রন্টের চতুর্থ সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা। তবে ঐক্যফ্রন্ট নেতারা এখনও সমাবেশস্থলে আসেননি।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যাননি ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

২৪ অক্টোবর সিলেটে ও ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং গত মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার পর আজ রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের আয়োজন করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের এটি চতুর্থ সমাবেশ।

রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম ডিকেন জানান, জাতীয় ঐক্যফ্রন্টের এ মহাসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন থান, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমদ, আন্দালিব রহমান পার্থ।

মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

৩ উপায়ে মুক্তি পেতে পারেন আলোচিত মুসলিম নারী ড. আফিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ