শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে মুসলমানদের রাখা হায়দরাবাদের নাম পাল্টে ফেলার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের দক্ষিণ প্রদেশের হায়দরাবাদ রাজ্যের নাম পাল্টে ভাগ্যনগর রাখার দাবি জানিয়েছেন তেলঙ্গানার এক বিজেবি নেতা। মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দরাবাদ করেছিলেন, এমন দাবিও তুলেছেন ওই নেতা।

উত্তরপ্রদেশে শুরু হওয়া জায়গার নাম বদলের নয়া ট্রেন্ড এবার দক্ষিণেও। হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানালেন তেলঙ্গানার এক বিজেপি নেতা। তাঁর দাবি, মুসলিম শাসকেরাই এই শহরের নাম ভাগ্যনগর থেকে হায়দরাবাদ করে দিয়েছিলেন।

তেলঙ্গানা বিজেপির অন্যতম নেতা রাজা সিংহের দাবি, ষোড়শ শতাব্দীতে কুতুব শাহী নবাবেরাই এই শহরের নাম পাল্টে হায়দরাবাদ করে দিয়েছিলেন। তার আগে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের নাম ছিল ভাগ্যনগর।

আগামী ৭ ডিসেম্বরর তেলঙ্গানা বিধানসভায় নির্বাচন।  অনেকটা উত্তরপ্রদেশের ধারা অনুসরণ করেই, ভোটের আগে তেলঙ্গানাতেও নাম বদলের ইস্যু সামনে নিয়ে এল বিজেপি । বিজেপি ক্ষমতায় এলে প্রধান লক্ষ্যই হবে এই শহরের নাম পাল্টে ফের ভাগ্যনগর করে দেওয়া।

অবশ্য শুধু হায়দরাবাদই নয়, বিজেপির নজরে আছে সেকেন্দ্রাবাদ এবং করিমনগরের মতো আরও বেশ কয়েকটি জায়গাও। ক্ষমতায় এলে একে একে সব বদলে ফেলা হবে বলে জানিয়েছেন এই বিজেপি নেতা।

২ আসনের মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ