শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মুক্তি পেলো ক্যামেরুনের অপহৃত ৭৮ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ ক্যামেরুনে অপহরণের শিকার ৭৮ স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে স্কুলের অধ্যক্ষ ও একজন শিক্ষক এখনও উদ্ধার হননি। খবর বিবিসির

বিবিসি জানায়, ক্যামেরুনের প্রেসবাইটেরিয়ান চার্চের পাশে অপহৃত শিক্ষার্থীদের রেখে যাওয়া হয়। শান্তিপূর্ণভাবেই এদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তির জন্য চার্চের পাশে নিয়ে আসা হয় তাদের।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, অপহরণকারীরা জানিয়েছিলো যে শিশুদের মুক্তি দিতে চাচ্ছে তারা। সৃষ্টিকর্তার রহমতে তাদের ফেরত পাই আমরা।

ক্যামেরুনের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রেসবিতেরিয়ান স্কুলের একটি গির্জা থেকে রোববার রাতে এ অপহরণের ঘটনা ঘটে।

কোয়নে গ্রামের ওই স্কুলটিতে হঠাৎ সশস্ত্র একটি চক্র হামলা চালায়। বামেন্ডার প্রেসবাইটেরিয়ান সেকেন্ডারি স্কুলটি উত্তর-পশ্চিম ক্যামেরুনের সবচেয়ে বড় স্কুলগুলির মধ্যে অন্যতম।

যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই অপহরণের সাথে জড়িত কিংবা ঠিক কী উদ্দেশে তারা শিক্ষার্থীদের অপহরণ করেছে।

৩ উপায়ে মুক্তি পেতে পারেন আলোচিত মুসলিম নারী ড. আফিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ