শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মর্মান্তিক বাস দুর্ঘটনায় হারারেতে নিহত ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিম্বাবুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দেশটির রাজধানী হারারে ও দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রুসেপে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায, যাত্রীবোঝাই একটি বাস রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

ঘটনাস্থলের হতাহতের ছবি এতই বীভৎস যে, তা পোস্ট করার মতো নয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়েতে গত কয়েক বছর ধরে বাস দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দেশটির বাজে রাস্তাঘাটকে দায়ী করা হয়। গত বছরের জুন মাসে আরেক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ