শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে বৈঠকে বসেছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ১১টার দিকে প্র্রধান নির্বাচন কমিশনর (সিইসি) কে এম নূরুল হুদার অফিস কক্ষের মিটিং রুমে এই বৈঠক শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। এজন্য তার বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের বেতারের কর্মকর্তা ও কারিগরি বিভাগের ব্যক্তিরা সকাল ১০টায় ইসিতে হাজির হন।

জানা গেছে, কমিশন বৈঠকে শেষে সিইসি রুমে তফসিলের বক্তব্য রেকর্ড করা হবে। এ বিষয়ে ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, ‘এ সভায় সিইসির সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। পরবর্তীতে সিইসির কক্ষে ভাষণ রেকর্ড করা হবে।’

এটি কমিশনের ৩৯তম বৈঠক। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

‘ভুল থেকে সরে এলে আমরা পুনরায় মাওলানা সাদকে মানতে রাজি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ