শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হঠাৎ খালেদা জিয়ার কার্যালয়ে কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ করেই বিএনপির গুলশান কার্যালয়ে গেলেন সম্প্রতি ঐক্যফ্রন্টে যোগ দেয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বুধবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্পাদকমণ্ডলীর সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি শেষে হওয়ার পরপরই হঠাৎ সেখানে উপস্থিত হতে দেখা যায় কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীকে।

জানা যায়, অনানুষ্ঠানিকভাবেই কাদের সিদ্দিকীর খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছেন। তার সঙ্গে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা ও জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপি নেতারা কথা বলবেন।

গুলশান কার্যালয়ে আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

গত ৫ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে ঘোষণার মাধ্যমে তিনি ঐক্যফ্রন্টে যোগ দেন। আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনের সার্থে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।

‘শাপলা চত্বরের বদলা নিতে না পারলে আমরা বেঈমান হয়ে যাব’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ