শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেষ পর্যন্ত আন্দোলনের দিকেই যাচ্ছে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সংলাপ শেষে বিকালে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংলাপ শেষে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কাছে গেছি, সরকার বিষয়গুলো বিবেচনা করে দেখবে। যদি না মানে তাহলে আমাদের কর্মসূচি দেয়া আছে আমরা সেভাবেই আন্দোলন করব।

কী ধরনের আন্দোলন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার রাজশাহী অভিমুখে রোডমার্চ হবে, পরেরদিন রাজশাহীতে জনসভা হবে।

মির্জা ফখরুল আরো বলেন, তফসিল ঘোষণার বিষয়েও আমাদের কর্মসূচি দেয়া আছে। আমরা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করব। সরকার যদি জনগণের এই দাবি না মানে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব। এবং আমাদের দাবি আদায় করব।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংলাপে সরকারকে অনুরোধ করেছি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়।

তিনি আরো বলেন, সংলাপে আমরা খালেদা জিয়ার মুক্তির বিষয়টা জোর দিয়ে বলেছি, তাকে যেন মুক্তি দেয়া হয়।

গণভবন থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপেও কোনো সমাধান হয়নি। আলোচনা মনঃপূত হয়নি।

সংলাপে অংশ নিতে বেইলি রোডের বাসা থেকে বুধবার সাড়ে ১০টার পর গণভবনে পৌঁছান ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমদফায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে কোনো সমাধান না হওয়ায় বুধবার দ্বিতীয়দফায় সংলাপে বসেন নেতারা।

সংলাপে ১৪ দলীয় জোটের ১১ জনের প্রতিনিধিদলে ছিলেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য প্রতিনিধিদলে ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম এবং সুলতান মোহাম্মদ মনসুর। তাদের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ