শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রে সিনেট রিপাবলিকানদের, প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৮ বছর পর জয় পেয়েছে ডেমোক্রেট দল। দুই কক্ষ দুই দলের। সিনেট রিপাবলিকানদের, প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের।

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা জোরালো ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গত আট বছরের মধ্যেই এই প্রথম কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেল ডেমোক্রেটরা। এর ফলে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোন এজেন্ডায় ব্যাঘাত ঘটাতে পারবেন।

অনেকেই এই ভোটকে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় গণভোট হিসেবে দেখছেন। কারণ ২০২০ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ভোটের ফলাফলে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে সে বিষয়েও একটি ধারণা পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া ফলাফলে নিম্নকক্ষের ২০৭টি আসনে জয়ী হয়েছে ডেমোক্রেট দল। অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৯০টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। ডেমোক্রেটদের আর মাত্র ১১টি আসনে জয় প্রয়োজন।

অপর দিকে, প্রথমবারের মতো কংগ্রেসের সদস্য হিসেবে জয়ী হয়েছেন দুই মুসলিম নারী। এদের মধ্যে একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব এবং অন্যজন সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর। তারা দু’জনেই ডেমোক্রেট প্রার্থী।

৪২ বছর বয়সী রাশিদা তালিব মিশিগানে ডেমোক্রেট দল থেকে জয়ী হয়েছেন। অপরদিকে মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়েছেন ইলহান ওমর।

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক জরিপে এগিয়ে ডেমোক্র্যাট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ