শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সীমান্তে গুলিবর্ষণ করে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্থ করায় উষ্কানি দেয়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভবিষ্যতে এ ধরনের উষ্কানিমূলক ঘটনা থেকে বিরত থেকে মিয়ানমারের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর সুনির্দিষ্ট দিনক্ষণ জানতে চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) দেলোয়ার হোসেন বুধবার দুপুরে রাষ্ট্রদূত লুইন উ-কে ডেকে পাঠান।

গত রোববার কক্সবাজারের বালুখালি সীমান্তে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন বাংলাদেশী ও একজন রোহিঙ্গা আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রদুতের কাছে একটি নোট ভারবাল দেন।

জেডাব্লিউজির বৈঠকে প্রত্যাবাসন শুরুর নির্দিষ্ট দিনক্ষণ শিগগির জানানোর কথা থাকলেও মিয়ানমার এখনো তা বাংলাদেশকে অবহিত করেনি।

উল্টো বিনা উষ্কানিতে সীমান্তে গুলিবর্ষণ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। উদ্ভুত পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা নিয়ে মিয়ানমারের সদিচ্ছার প্রশ্ন উঠেছে। তাই এসব বিষয় স্পষ্ট করার জন্যই তাদের কে তলব করা হয়েছে।

শেষ পর্যন্ত আন্দোলনের দিকেই যাচ্ছে ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ