শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন ব্রাজিলে নবনির্বাচিত প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মঙ্গলবার বলেছেন,ইসরাইলে ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে তিনি প্রস্তুত রয়েছেন। খবর এএফপি’র।

গত সপ্তাহে বোলসোনারো ইসরাইলের অর্থনৈতিক ও প্রযুক্তিক কেন্দ্র তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

তবে মঙ্গলবার তিনি তার আগের পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে বলেন, ইসরাইলের দূতাবাস সরিয়ে নেয়ার ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আলোসিও নুনেসের পূর্ব নির্ধারিত মিসর সফর বাতিল করার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কট্টর ডানপন্থী এ রাজনীতিবিদ এসব কথা বলেন।

বামপন্থী বিরোধী দলীয় প্রার্থী ফার্নান্দো হাদাতের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের দ্বিতীয় দফার নির্বাচনে জয়লাভের পর প্রথম রাজধানী ব্রাসিলিয়া সফরকালে বোলসোনারো বলেন, আগামী ১ জানুয়ারি তার দায়িত্ব নেয়ার কথা রয়েছে।

তিনি আরো বলেন, ‘যে বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি সে ব্যাপারে কোন দেশের প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া অদূরদর্শিতাপূর্ণ হবে।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর গুয়াতেমালা ও প্যারাগুয়ে তা অনুসরণ করে তাদের দূতাবাসও সরিয়ে নেয়ার ঘোষণা দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ