শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। সংলাপে উপস্থিত আছেন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের নেতারা।

এ সংলাপের মাধ্যমেই শেষ হচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। তবে বিএনপি আগেই ঘোষণা দিয়ে রেখেছে সংলাপ সফল না হলে আন্দোলনে যাবে তারা।

ঐক্যফ্রন্টের আজকের সংলাপে অংশ নিয়েছেন ড. কামাল হোসেনও। যদিও মঙ্গলবার জনসভা করে ড. কামাল হোসেনের শরীর কিছুটা খারাপ হয়ে পড়ায় সংলাপে যেতে পারছেন না বলে ঐক্যফ্রন্টের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল।

দ্বিতীয় দফা এ সংলাপে ১৪ দলীয় জোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতেব প্রতিনিধিদলে থাকবেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

এর আগে ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে তারা শর্ত দিয়েছে।

সংলাপে ‘হাফেজ্জী হুজুর সড়কের’ নাম পূনর্বহালের দাবি খেলাফত আন্দোলনের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ