শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের ঢাকা বিভাগীয় জনসভা দুপুর দুইটা থেকে শুরু হয়েছে।

মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। স্লোগানে স্লোগানে তারা সমাবেশস্থল মুখর করে রেখেছেন।

মঙ্গলবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জড়ো হতে থাকেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। রাজধানীসহ ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করেন একের পর এক।

এ সময় তাদের হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়।

সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছেন। এ ছাড়া গণসংগীতও পরিবেশন করা হচ্ছে। মূলত জনসভাস্থলকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন শিল্পীরা।

নেতাকর্মীরা ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন একের পর এক।

এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানারও দেখা যাচ্ছে নেতাকর্মীদের হাতে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। এ সভা থেকে সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি ও নতুন বার্তা দেবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এ জোট।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন জনসভায় প্রধান অতিথি হিসেবে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় প্রথমবারের মতো কৃষক-শ্রমিক-জনতা লীগের কাদের সিদ্দিকীও যোগ দেবেন বলে জানা গেছে।

বরখাস্ত জেলার সোহেল রানার দুর্নীতির তদন্ত শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ