শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সংলাপে সরকারের প্রশংসায় ইসলামী নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন তার ভূয়সী প্রশংসা করেছেন ইসলামী দলগুলোর নেতারা বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের নেতারা।

ওবাযদুল কাদের বলেন, আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসবেন, এ ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা থাকবে, একথা তারা অকপটে বলে গেছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখার ব্যাপারে উভয় পক্ষই সংলাপে একমত হয়েছেন।

আজকের এ সংলাপে গণভবনের ইসলামী ঐক্যজোটের ১২টি দলের ৫২ জন নেতা অংশ নেন। তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের নেতারা।

সংলাপে অংশ নেয় ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি; বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স (আইডিএ)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ