শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মহানবিকে গালমন্দের অভিযোগে টুইটারে নিষিদ্ধের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবি হযরত মুহাম্মদ সা. কে ‘শিশু যৌন নিপীড়ক' ও ‘সন্ত্রাসী' আখ্যা দেয়া নেদারল্যান্ডসের রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স।তাকে টুইটারে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে সে দেশের ১৪৪টি মসজিদ নিয়ে গঠিত এক সংগঠন৷

কার্টুনের মাধ্যমে মহানবিকে চিত্রায়নের একটি প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন ভিল্ডার্স৷ কিন্তু বিশ্বব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি৷

অনলাইনে ঘৃণা ছড়ানোর অভিযোগে ভিল্ডার্সকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ‘দ্য টার্কিশ ইসলামিক কালচারাল ফেডারেশন' (টিআইসিএফ) নামের ওই সংগঠন।

টিআইসিএফ সংগঠনের আইনজীবী এয়দার কোজে জানিয়েছেন,টুইটার এই আবেদনে সাড়া না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টিআইসিএফ বলছে, ভিল্ডার্সের কয়েকটি টুইট সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছে৷ এছাড়া টিউনিশিয়া, পাকিস্তান, মরক্কো ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের আইনও ভঙ্গ করেছে বলে মনে করছে সংগঠনটি৷

কোজে বলেন, বিশ্বব্যাপী ঘৃণা ছড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে টুইটারকে ব্যবহার করছেন ভিল্ডার্স৷ এর অর্থ হচ্ছে, শুধু ভিল্ডার্স নয়, টুইটারকেও ঐ দেশগুলোতে শাস্তির আওতায় আনা যেতে পারে৷

এদিকে, টুইটারে তাঁকে নিষিদ্ধ করার উদ্যোগকে ‘পাগলামি' বলে সোমবার এক টুইট করেছেন ভিল্ডার্স৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ