শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দেশজুড়ে শীতের আগেই ঘূর্ণিঝড়ের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে শীত আসার আগেই নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। আবহাওয়া অধিদফতর আভাস দিয়েছে, নিম্নচাপ দুটির মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

চলতি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, এবার নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। মাসের মাঝামাঝি শীত ভাব বাড়বে।

বাংলা পঞ্জিকায় এখন চলছে কার্তিকের শেষ সপ্তাহ। পৌষ আসতে মাস দেড়েক বাকি। তবে তাপমাত্রা এরই মধ্যে কমতে শুরু করেছে। রাতের শেষভাগে থাকছে হিম হিম ভাব।

শামসুদ্দিন আহমেদ বলেন, এখন উত্তরে হাওয়া না বইলেও মধ্য কার্তিকে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি ঠাণ্ডার অনুভূতি বাড়িয়েছে। হেমন্তে সন্ধ্যারাত ও ভোরে কুয়াশা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক নয়।

‘বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এলে ঠাণ্ডার অনুভূতিও বেড়ে যায়।’ ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টির রেশ কাটতেই লঘুচাপের প্রভাবে অক্টোবরের শেষে বৃষ্টি ছিল দেশের বিভিন্ন স্থানে । দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রা কমে এসেছিল খানিকটা।

আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় ঘনকুয়াশা দেখা যেতে পারে।

সোমবার রাজধানীসহ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৯ মিলিমিটার।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ