শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি ৯ নভেম্বর থেকে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে ১২টি ইসলামি দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসেন। সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের সংলাপ বিষয়ে বলেন, আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবেন-এ ব্যাপারে ১২টি ইসলামি দলের নেতারা সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন।

তিনি আরো বলেন, প্রায় দুই ঘণ্টার বৈঠকে প্রত্যেক দলের নেতারা নিজ নিজ কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছেন। সংলাপে ইসলামি ১২টি দলের ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি বিষয়ে সবাই একমত হয়েছেন। সেটি হচ্ছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করেছেন এতে প্রত্যেকেই তাঁর ভূয়সী প্রশংসা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ