শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানের সেনা চৌকিতে হামলায় নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে সেনা ও পুলিশের যৌথ এক চেক পয়েন্টে তালেবান হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য। এসময় আহত হয়েছে আরও চার সেনাসদস্য।

সোমবার সকালে গজনীতে তালেবানের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী জানান, সেনা ও পুলিশে চৌকিতে তালেবান হামলায় আফগান সামরিক বাহিনী ও পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন।

পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ছয় তালেবান সদস্যও নিহত হয়। এছাড়া ১০ তালেবান সদস্য আহত হয়েছে।

তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছ। গত অক্টোবরে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

শুকরানা মাহফিল হেফাজতের নয়, কওমি বোর্ডের: মুফতি ফয়জুল্লাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ