শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সেনা মোতায়েনের সিদ্ধান্ত তফসিলের পর: ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে।

আজ সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী সোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। তারা সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছেন, সিইসি তাদের জানিয়েছে এখনো তফসিল ঘোষণা হয়নি। তফসিলের পর নির্বাচন কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ইসি সচিব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সংলাপ হবে। তারা অনুরোধ করেছেন, নিবাচন কমিশন যাতে একটু লক্ষ্য রাখে।

এর পরপরই যাতে তফসিল ঘোষণা করা হয়। যেহেতু তফসিল ঘোষণার এখতিয়ার নির্বাচন কমিশনের। তাই কমিশন সেটা খেয়াল করে দেখবেন, আগামি ৮ তারিখের বৈঠকে সংলাপের ফলাফল প্রতিফলিত হতে পারে।

তিনি বলেন, এখন ৮ নভেম্বর তফসিল ঘোষণার পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তফসিল পেছানোর সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ৮ নভেম্বর সকাল ১০টায় কমিশন সভা হবে। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র, ভোটারদের নিরাপত্তা এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান সচিব।

শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ