শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পর এবার প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছে।

সংলাপ শেষে রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, মসিউর রহমান রাঙ্গা এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি,

সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, সালমা ইসলাম এমপি, ফখরুল ইমাম এমপি, এমএ ছাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসন খান, আলহাজ সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়,

এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, নুরুল ইসলাম ওমর এমপি।

এছাড়া রয়েছেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক ও বিএনএ’র চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

আরো পড়ুন- আকাশছোঁয়া ৫ মিনার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ