শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বরখাস্ত জেলার সোহেল রানার দুর্নীতির তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ৪ লাখ নগদ টাকা, বিপুল পরিমাণ এফডিআর ও মাদকসহ রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার চট্টগ্রাম কারাগারের বরখাস্ত জেলার সোহেল রানা বিশ্বাসের ব্যাপারে তদন্ত শুরু করেছে কারা অধিদপ্তরের তদন্ত দল।

সকালে চট্টগ্রাম কারাগারে অনুসন্ধান শুরু করে তারা। তদন্ত দলের প্রধান সগীর মিয়া জানান, কারা মহাপরিদর্শকের নির্দেশে গঠিত তদন্ত দল সোহেল রানার ব্যাপারে কথা বলতে চট্টগ্রাম গিয়েছে।

তদন্ত দলের দুই সদস্য হলেন খুলনার কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ ও যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ কামাল হোসেন।

সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ তদন্তের পাশাপাশি আর কেউ একই ধরনের অপরাধে যুক্ত আছেন কি না সেটিও খতিয়ে দেখবে দলটি।

২৬ অক্টোবর ভৈরবে রেল পুলিশের হাতে আটক হন চট্টগ্রামের জেল সুপার সোহেল রানা বিশ্বাস।

তাজমহল নিয়ে উদ্বিগ্ন ভারতের সুপ্রিম কোর্ট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ