শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আজ সংলাপে থাকছে বাংলাদেশ খেলাফত মজলিসও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পর আজ নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সংলাপে বসবেন হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বধীন সম্মিলিত জাতীয় জোটের থাকা শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।

গণভবনে আজ সন্ধ্যায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপ অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্মিলিত জাতীয় জোটের শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সংলাপে অংশ নেবেন।

সংলাপে আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সম্পর্কে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।

প্রধানমন্ত্রী  ১ নভেম্বর ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন। এরপর যুক্তফ্রন্টের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ ফলপ্রসূ হয়নি দাবি করে ঐক্যফ্রন্ট পুনরায় সংলাপের জন্য চিঠি দিয়ে প্রধানমন্ত্রী পুনরায় আলোচনায় রাজি হয়েছেন।

৭ নভেম্বর বুধবার দ্বিতীয় বারের মতো ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ নির্ধারিত হয়েছে।

মিডিয়ায় যেভাবে এলো শোকরানা মাহফিলের সংবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ