শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খালেদার প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনার পথ খোলা: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য আলোচনার পথ খোলা।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেতে চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনার পথ খোলা আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ১০ বছর ধরে খালেদা জিয়ার দুটি মামলা চলছে। সময়মতো হাজিরা দিলে এ মামলা দুটির রায় অনেক আগেই হয়ে যেতে পারত।

অহেতুক একটা বিলম্ব তারা করেছেন। সে জন্য মামলার কাজ বিলম্বিত হয়েছে। মামলার সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করার তো কোনো যুক্তি নেই।

তিনি বলেন, ‘মামলা আমরা করিনি। খালেদা জিয়াকে আমরা দণ্ড দিইনি। কাজেই আমরা যেখানে দণ্ড দিইনি সেখানে আমরা তো মুক্তি দিতে পারি না। এখন তারা আইনিভাবে চেষ্টা করুক। যদি কোনো অপশন থাকে আদালতে যেতে পারে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এর আগে প্রায় ৩০ মামলায় খালেদা জিয়া জামিন পেয়েছেন। সেগুলোতে তো আমরা বাধা দিইনি। এখন যে মামলার রায়ে দণ্ড প্রদান করা হয়ে গেছে, সেখানে জামিন দেবে কিনা-সেটি উচ্চ আদালত বলতে পারবেন। এ জন্য আইনিভাবে এগোতে হবে।’

তবে চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তারা বলতে পারেন। প্যারোলে মুক্তি যদি তিনি চান তা হলে আলোচনা তো খোলামেলা। এ জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতেই পারে।

শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ