শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সুন্দরবনে তিন মাস বন্ধ থাকবে পর্যটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবনে তিন মাস পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। অাগামী বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বন বিভাগের কর্তকর্তারা জানান, উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে পযর্টনখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য। তবে, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকূল সঙ্কটের মধ্যে রয়েছে এই মুহূর্তে।

এছাড়াও পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। আর পর্যটকরা রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করে। যা প্রাণীদের প্রজননের জন্য বিপদজনক।

তাই বন্যপ্রাণীর প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় পর্যটক নিষিদ্ধ করা হচ্ছে।

রাতযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্টমার্টিনে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ