শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৬ নভেম্বর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ (২ নভেন্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির কথা জানান।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা এখনও সমাবেশের অনুমতি পাইনি। তবে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। আশা করি অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘জনসভা সফল করতে ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার সাবেক এমপিদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।’

এদিকে বৃহস্পতিবার রাতে গণভবনে ক্ষমতাসীন সংগঠনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ থেকে বের হয়ে আওয়ামী লীগের নেতারা একে সফল বললেও বিএনপি মহাসচিব সংলাপে সন্তুষ্ট নন বলে জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও একই সুরে কথা বলেন। তিনি জানান, তেমন কোনো সমাধান তারা পাননি।

ময়মনসিংহের মানুষের জন্য ১৯৫ প্রকল্প উপহার: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ