শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে পাঁচ বাংলাভাষীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উলফা গোষ্ঠিকে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে আসামের তিনসুকিয়া জেলার ধলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতদের নাম শ্যামলাল বিশ্বাস (৬০), অনন্ত বিশ্বাস (১৮), অবিনাশ বিশ্বাস (২৩), সুবল দাস (৬০) ও ধনঞ্জয় নমশূদ্র (২৩)। এসময় আহত হয়েছেন দুজন।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বলা হয়, এদিন রাতে জংলি পোশাক পড়ে, মুখে কালো কাপড় বাঁধে সশস্ত্র পাঁচ-ছয়জন যুবক বাঙালি অধ্যুষিত খেরবাড়ি গ্রামে ঢোকে।

রাত ৮টার দিকে একটি দোকানের সামনে কয়েকজন বাসিন্দা গল্প করছিলেন। তারা বেছে বেছে কয়েকজনকে আলোচনা আছে বলে ডেকে ভূপেন হাজারিকা সেতুর কাছে নিয়ে যায়। এর পর তাদের গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সবাইকে জোর করে একসঙ্গে বসানোর পরই এলোপাতাড়ি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন। ৩০০ মিটার দূরেই পুলিশ চৌকি। তবে পুলিশ আসার আগেই রাইফেলধারীরা পালায়।

আসামে নাগরিকত্ব আইন সংশোধনী এবং নাগরিক তালিকাবিরোধী বাঙালিদের নিশানা করার হুমকি আগেই দিয়েছিল উলফাগোষ্ঠী।

কংগ্রেসের অভিযোগ, উলফা যে বাঙালিদের মারার চেষ্টা করছে, এ কথা সরকার ও পুলিশ জানত। তার পরও নিরাপত্তার ব্যবস্থা হয়নি।

ময়মনসিংহের মানুষের জন্য ১৯৫ প্রকল্প উপহার: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ