শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাকায় গণকবরে দেড় হাজারেরও বেশি মরদেহের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার রাকা প্রদেশের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। যেখানে দেড় হাজারেরও বেশি মরদেহের সন্ধান পেয়েছে দেশটির সরকারি বাহিনী।

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট পরিচালিত যুদ্ধে এসব মানুষ মারা যায় বলে মনে করা হচ্ছে। খবর প্রেস টিভির

রাজধানী দামেস্ক থেকে ৪৫৫ কিলোমিটার দূরের পানোরামা জেলায় গণকবরটির সন্ধান পাওয়া যায়।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার দূত বাশার আল-জা’আফারি গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সংস্থাটির নিরাপত্তা পরিষদের সভায় বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ায় সন্ত্রাসী গ্রুপ ছাড়া যেকোনও কিছুকে টার্গেট করছে। এতে আমরা অবাক হয়েছি।

তিনি আরও বলেন, এখনও সিরিয়ায় কুকর্ম চালিয়ে যাচ্ছে অবৈধ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি। সম্প্রতি তারা আল-সৌসা এবং আল-বুবাদরান গ্রামে ৬২ জন বেসামরিক নাগরিক হত্যা করেছে, যা অন্যায়।

আসিয়া বিবিকে খালাসের রায়ে পাকিস্তান উত্তাল; সহিংসতার আশঙ্কা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ