শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁসের কারণে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে জন্য প্রশ্ন ফাঁসের কোনো গুজব নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ বছর  মোট ২৬ লাখ ৭০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১০ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ হবে।

শিক্ষামন্ত্রী নাহিদ আরো বলেন, ‘গতবার এইচএসসি পরীক্ষায় কেউ এই বিষয়ে প্রশ্নও তুলে নাই, এইবার জেএসসিতেও প্রশ্ন ফাঁসের কথা ওঠেনি।

কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য পাঁচটি মন্ত্রণালয় মিলে আমরা সবাই ব্যবস্থা নিয়েছি। যার যার দায়িত্ব সে পালন করবে, আমরা বসার কাছে সহযোগিতা চাই।’

‘সকলের নিকট অনুরোধ করি, ভুয়া বিষয়গুলো যেন প্রচার না হয়,’ বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

‘আমাদের যে সারা বছরের রুটিন রয়েছে, কবে কী করতে হবে, কোন কোন দিবস পালন করতে হবে তাতে ১০ ডিসেম্বরের পর আর কিছু নেই। সর্বশেষ পরীক্ষার দিন নির্ধারিত রয়েছে ১০ ডিসেম্বর। তাই ইলেকশন কমিশন যেভাবে বলছে, আমাদের শিডিউলেও তাই মিলে গেছে। তাই কোনো সমস্যা নেই।’

গেলো ১০ বছরে শিক্ষা খাতে অতুলনীয় অর্জন এসেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখনো শিক্ষার গুণগত মান উন্নয়নের চ্যালেঞ্জ রয়েছে।’

আজ থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে দুই লাখের বেশি।

এ বছর ছেলেদের চেয়ে প্রায় দুই লাখ ২৩ হাজার বেশি মেয়ে পরীক্ষার্থী জেএসসি ও জেডিসিতে অংশ নিচ্ছে।

আরো পড়ুন- হুথি বিদ্রোহীদের থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক রমণীর গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ