শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খালেদার ৭ বছরের সাজা, জরিমানা ও জমি বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

জরিমানা অদায় না হলে আরো ৬ মাসের জেল খাটতে হবে। সেই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কাকরাইলে থাকা জমি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের মধ্যে বসানো আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক মো. আখতারুজ্জামান।

এ মামলায় অন্য আসামিরা হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সে ‍অনুযায়ী ওই মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অপরাধ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে খালেদার

কুরআন হিফজ করলেই সাজা কমবে বন্দীদের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ