মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

সিলেটে ঐক্যফ্রন্টের ৬৮ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার আগের রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত সিলেট মহানগরের ৬ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী আছেন বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) জ্যের্তিময় সরকার বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মী থাকতে পারে।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর সুবহানীঘাটে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসার সামনে থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতির বাসার ভেতরে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষ কয়েকজন নেতা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন।

‘জমিয়ত নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ