বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ডিজিটাল নিরাপত্তা আইনে মানবাধিকার নেত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শেরপুরের ঝিনাইগাতী শাখার মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা খাতুন রুমিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান।

গ্রেপ্তার হওয়া রৌশনারা খাতুন রুমির বাড়ি ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রৌশনারা খাতুন ওরফে রুমি নামের এক নারী সেতুমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করেছেন- এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় গতকাল মামলা করা হয়। মামলাটি করেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান। এই মামলার পরিপ্রেক্ষিতেই রুমিকে তাঁর গ্রামের বাড়ি ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, রুমি গত ১৩ অক্টোবর বিকেলে তাঁর ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বিকৃত ছবি পোস্ট করেন। এতে ওবায়দুল কাদেরের মানহানি এবং দেশে-বিদেশে তাঁর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনায় বাদী ও সাক্ষীরা মর্মাহত হয়েছেন।

২৫ বছর ধরে অসুস্থ স্বামীর খেদমতে এক সৌদি নারী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ