শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

দূর্গাপূজার কারণে পেছালো বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা,  আর পূজার কারণে বিএনপির দেশব্যাপী কালো পতাকা মিছিলের কর্মসূচি মঙ্গলবার থেকে পিছিয়ে ২১ অক্টোবর ( রবিবারে) নেয়া হয়েছে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন যে, একই কারণে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন ১৭ তারিখ থেকে পিছিয়ে ২০ অক্টোবর এবং শ্রমিক দলের একই ধরনের কর্মসূচি ১৮ অক্টোবরের পরিবর্তে ২২ অক্টোবর স্থানান্তর করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির কিছু নেতাকে দণ্ড দেয়ার প্রতিবাদে দলটি কালো পতাকা মিছিলসহ দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করেছিল গত ১০ অক্টোবর।

একই কারণে মহিলা দল ও শ্রমিক দল একই দিনে তাদের কর্মসূচি ঘোষণা করে।

রাজধানীতে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলায় বুধবার রায় দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

রিজভী অভিযোগ করেন, সরকারের তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী গায়েবি মামলা দিয়ে চলেছে এবং গ্রেপ্তার করছে।

তার দাবি, শুক্রবার মিথ্যা মামলায় ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, দিনাজপুর, পটুয়াখালী, নাটোর, বরিশাল ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রিজভী গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন।

‘শাপলার ঘটনার সঙ্গে কওমি স্বীকৃতির সম্পর্ক নেই; এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন’

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ