মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি

রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়ার আহ্বান ট্রাম্প প্রশাসনের প্রতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নির্যাতন ও হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাখাইনে মিয়ানমার সেনাদের চালানো কথিত ক্লিয়ারেন্স অপারেশনের বিরুদ্ধে এ আবেদনটি করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যরা। রয়টার্স

রোহিঙ্গা নিপীড়ন নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের দুদিন পর বুধবার এ আহ্বান জানায় তারা। প্রতিবেদনটিতে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা করা হয়নি।

রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত ও নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনার ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়। এতে কমিটির চেয়ারম্যান এড রয়সি আগামী দিনের কর্মপন্থা তুলে ধরেন।

তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ হবে এ অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া। পাশাপাশি আন্তর্জাতিক গণসচেতনতা বৃদ্ধি, সমর্থন ও তাদের থামাতে এ নৃশংসতাকে সংজ্ঞায়িত করা খুবই গুরুত্বপূর্ণ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের দুদিন পর ‘বার্মিজ রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা’ শিরোনামে এ শুনানি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যা, গণধর্ষণ ও অন্যান্য নৃশংসতার জন্য সুপরিকল্পিত ও সমন্বিত অভিযান চালিয়েছে। এটি কোনো তাৎক্ষণিক হত্যাকাণ্ড ছিল না। সবই হয়েছে পূর্ব পরিকল্পিত।

উল্লেখ্য, মার্কিন সরকার এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করলে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ওয়াশিংটনের আইনগত উপলক্ষ তৈরি হবে। তবে সেটি করা হবে কিনা এ নিয়ে ট্রাম্প প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে: প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ