বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির আবিদুর রহমান সোহেল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

উল্লেখ্য, আবিদুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। 

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম আব্দুল মালেক, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন।

এছাড়াও  উপস্থিত ছিলেন মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ নেতাকর্মীরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ