বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ফটিকছড়িতে নদীতে ডুবে শিক্ষার্থী অারাফাতের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: চট্টগ্রামের ফটিকছড়িতে নদীতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

আজ দুপুর ১টার দিকে ফটিকছড়ি সদরের এক কিলোমিটার পশ্চিমে ধুরুং নদীর সেচ প্রকল্প (বাধের পাড়) এ ঘুরতে গিয়ে মর্মান্তিক এই মৃত্যু ঘটে। নিহত শিক্ষার্থীর নাম অারাফাত (১৪)।

সে ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ড আনু হাজীর বাড়ীর নুরুল আলমের ছেলে, চার ভাইয়ের মধ্যে আরাফাত তৃতীয়।

আরাফাত ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের জেএসসি পরিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও তার তিন বন্ধু মিলে ধুরুং খালের বাঁধ দেখতে যায়। নদীতে দেয়া বাঁধের নিম্ন স্তর দিয়ে হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছিলো তারা। তিন বন্ধু পার হতে পারলেও আরাফাত পা ফসকে পড়ে যায়। এতে করে স্রোতের মধ্যে পড়ে নদীর গভীরতম অংশে পড়ে দূরে গিয়ে ভেসে উঠে।

পরে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত্যু হয় আরাফাতের।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ