বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আশুলিয়ায় হিজড়াদের ওপর হামলা, ৪ জন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে তিন হিজড়াসহ চারজন গুলিবিদ্ধ হয়।

সোমবার বেলা ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় গাড়ি থামিয়ে এ হামলা চালানো হয়।

গুলিবিদ্ধরা হলেন- হিজড়া শিখা, আব্দুল্লাহ ওরফে রাশিদা, এলাইচ ও গাড়িচালক নূর নবী।

গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ চারজনকেই সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ মিডিয়াকে বলেন, একটি প্রাইভেটকারে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তিন হিজড়া ঢাকায় যাচ্ছিল। আশুলিয়ার মরাগাং এলাকায় পৌঁছলে অপর একটি প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকজন তাদের গতিরোধ করে।

কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গাড়ির চালকসহ তিন হিজড়া গুলিবিদ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাবেদ মাসুদ।

তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।

প্রধানমন্ত্রীর সঙ্গে হিজড়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ