শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

নাস্তিক ভাইরা ফিরে আসুন; বিষয়গুলো ভাবুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক

মোফাস্সিল ইসলাম। নিজেকে কখনও সংশয়বাদী কখনও নাস্তিক দাবি করেন। কয়দিন আগে ওপেনহার্ট সার্জারি করেছেন।মৃত্যুর মুখ থেকে ফিরে এসে একটি আবেদনময়ী প্রায় এক ঘন্টার লাইভ করেছেন। আমি পুরোটাই শুনেছি। কথাগুলো শুনে হতবাক হয়ে গেছি।

অপারেশন, আপনজনদের, সুধীজনদেরআচরণ ও জীবন-মরনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি মনের অজান্তেই কি অনেক কিছু স্বীকার করে নিলেন? জানি না।

তিনি বললেন, ‘আমরা যদি সৃষ্ট হয়ে থাকি, আর সৃষ্টিকর্তা যদি কেউ থাকেন, সে স্রষ্ঠাকে সৃষ্টির পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। বৃথা তর্ক করে কোন লাভ নাই। অন্ধকারে থেকে আলোকে বুঝা সম্ভব নয়। আলো অন্ধকার একে অপরের পরিপূর। সৃষ্টি ও স্রষ্টা একে অপরের পরিপূরক।আমরা কেউ বর্তমান Existing এর বাইরে যাওয়ার ক্ষমতা রাখি না। অপারেশনে ঢুকার আগে মনে হয়েছে সব কিছুই বৃথা। অর্থহীন। বেহুদা তর্ক।’

গত সপ্তাহে বলেছিলাম সে দাবি করেছে হাজারো তরুণকে সে ধর্ম থেকে বের করেছে। কথাটি আবারও বলল। কিন্তু এটা বলেনি, এ জন্য তার আফসোস হয় কিনা! স্রষ্টা সম্পর্কে মোফাস্সিলের  এই feelings সম্পর্কে অন্যান্য নাস্তিকরা এখন কি বলবেন।

নাস্তিকের যুক্তি খণ্ডন-সংগ্রহ করুন

বিশেষ করে মুফতি মাসুদ, আরিফ ও আসিফ? স্রষ্টা সম্পর্কে আপনাদের যে এলার্জি তা মোফাস্সিল এর মূল্যায়নটিকে একটু upgrading করলেই ভুল ভেঙে যাবে।

এবার আপনাদের উদ্দেশে কিছু কথা/প্রশ্ন রাখতে চাই মনোযোগ দিয়ে পড়ুন ও জবাব দিন।

নাস্তিক আপনি হতেই পারেন, সে স্বাধীনতা আপনার আছে। আমি আপনাকে গালি দেব না, হুমকির বা মিছিলের পক্ষেও আমি নই। আপনার জন্য দোয়া করব। আর অনুরোধ করব আরেকজন নাস্তিক বানাতে প্রচার চালাবেন না। যা প্রতিনিয়ত আপনারা করে যাচ্ছেন৷

পরকালের জবাবের পাল্লা ভারী করছেন কেন? একটু মাথাটা উল্টোভাবে খাটান।

আপনি/আপনারা নিজেদের মুক্তমনা, মানবতাবাদী, সত্যের পক্ষে লড়াকু ও সাহসী দাবি করেন বা মনে করেন। আপনাদের দাবি সত্য হলে আমার নিম্নোক্ত প্রশ্নগুলোর জবাব দিয়ে দাবির সত্যতা প্রমান করুন (অবশ্য ইতোমধ্যে আপনাদের মেসেজে বা আমার ফেসবুকের মাধ্যমে প্রশ্নগুলো পাঠাতে চেষ্টা করেছি)। জবাব পাচ্ছি না।

১. গুগলে সার্চ দিলেই পাবেন। ১৯৯৬ সালের à