সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

১৬ সেপ্টেম্বর লন্ডনে ‘শায়খুল ইসলাম কনফারেন্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৬ সেপ্টেম্বর রবিবার লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা, জমিয়তে উলামার সাবেক সভাপতি, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. স্বরণে ‘শায়খুল ইসলাম কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, বিশ্ব বরণ্য ইসলামি স্কলার মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

এছাড়াও বৃটেনের শীর্ষ উলামা মাশায়েখ, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করবেন।

এদিকে গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার মারকাজুল উলুম লন্ডনে ‘শায়খুল ইসলাম কনফারেন্স’ সফলের লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় এক দায়ীত্বশীল সভা অনুষ্টিত হয়।

সভায় উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউদ্দীন, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, নির্বাহী সদস্য জনাব আশিক আলী।

সভায় নেতৃবৃন্দ কনফারেন্স সফলের লক্ষ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এবং সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ