বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রাজশাহীতে গ্রেফতার ১০৬, পেট্রলবোমা-ককটেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগর পুলিশ এবং র‌্যাব এ গ্রেফতার অভিযান চালায়।

অভিযানে পাঁচটি ককটেল, চারটি পেট্রলবোমা ও বেশকিছু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান জানান, জেলা পুলিশের আট থানার পুলিশ মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে।

এর মধ্যে বাঘা থানা পুলিশ তিনটি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুঠিয়া থানা দুটি ককটেল ও চারটি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) ৪৮ জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত আসামি। ২০ জন গ্রেফতার হয়েছেন মাদকদ্রব্যসহ। বাকিরা অন্য অপরাধে গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, আলাদা দুটি অভিযানে এক হাজার ৩৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে একজন নারীও আছেন। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ