শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

যশোরে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে উঠে গেল বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ চলাকালীন লোকদের ওপর উঠে গেল একটি বাস। এতে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম ফরহাদ হোসেন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৫ জন।

ফরহাদ হোসেন ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা মোড়ে আলোচনা সভা চলাকালে একটি খালি বাস সমাবেশের মধ্যে উঠিয়ে দেয়। এ সময় বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগের ৫-৬ জন কর্মী গুরুতর আহত হয়।

গুরুতর আহত ফরহাদকে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে মারা যায়।

পরিকল্পিতভাবে খালি বাস সমাবেশের মধ্যে চালিয়ে দিয়ে কর্মীকে হত্যা করা হয়েছে বলে নেতাদের অভিযোগ।

তবে ওসি কাজী কামাল দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যা নয়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়েছে।

তিনি বলেন, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা চাপা পড়েন। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ