শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

আ. লীগ মেশিনে ভর করে ক্ষমতায় আসেনি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লাগবে কি লাগবে না, সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কারণ, আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল, ভোটিং মেশিনের (ইভিএম) ওপর বিশ্বাসী নয় বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতকে উপেক্ষা করে অপকৌশলে সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশ আমলেই হোক, আওয়ামী লীগ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে।

খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রাসাদে বসে ষড়যন্ত্র করে বিএনপি নির্বাচিত হয়েছে। জনগণ ইভিএমে ভোট প্রদান করুক কিংবা সরাসরি ব্যালটে সিল মেরে ভোট প্রদান করুক, তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। আওয়ামী লীগের কাছে সবকিছুতেই গ্রহণযোগ্য নির্বাচন বলে গণ্য হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিনসহ প্রমুখ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ