সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

পরিবর্তনের পর কাবা শরীফের পুরোনো গিলাফটি কী করা হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইনুদ্দিন তাওহিদ: মক্কার রীতি অনুযায়ী ৯ জিলহজ হজের দিন কাবা শরিফে নতুন কিসওয়া বা গিলাফ পরানো হয়। সেই ধারাবাহিকতায় সোমবার (২০ আগস্ট) কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে।

পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তনের তদারকি করেন হারামাইন আশ-শরিফাইনের প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইস।

এছাড়াও, গিলাফ পরিবর্তন অনুষ্ঠানে ১৬০ জন দক্ষ টেকনিশিয়ান ও নির্মাতা শিল্পী কাজ করেছেন। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, রাজপরিবারের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের দূতাবাসের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

গিলাফ প্রস্তুতকারী প্রতিষ্ঠান “শাহ আব্দুল আযীয অডিটোরিয়াম” এর পরিচালক জেনারেল আহমাদ আল-মানসুরী সংবাদমাধ্যম আল-আরাবিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জিলহজ মাসের ৮ তারিখ জোহরের পর কাবার গিলাফ খুলে পরদিন ৯ জিলহজ ফজরের পর তদস্থলে নতুন গিলাফ জড়ানো হয়।

তিনি বলেন, পুরান গিলাফটি রাষ্ট্রীয় গিলাফ সংরক্ষণ গুদামে অতি যত্নের সাথে হেফাজত করা হয়। গিলাফে যাতে কোন ধরনের ক্ষতি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়।  কোন মিউজিয়ামের পক্ষ থেকে আবেদন করা হলে, বিবেচনা করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। আবার কখনো কোন প্রতিষ্ঠানকে উপঢৌকন স্বরুপ প্রদান করা হয়।

কাবা শরিফের দরজা ও বাইরের গিলাফ দু’টোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয়। গিলাফের মোট পাঁচটি টুকরা বানানো হয়। চারটি টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি দরজায় লাগানো হয়। টুকরাগুলো পরস্পর সেলাইযুক্ত। এর পর্দার উচ্চতা ১৪ মিটার।

কাবার গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি সোনা ও রুপার চিকন তার। ৪৭ থান সিল্কের কাপড় দিয়ে তৈরি করা হয় এই গিলাফ। গিলাফের মোট আয়তন ৬৫৮ বর্গমিটার। প্রতিটি থান ১ মিটার লম্বা, ৯৫ সেন্টিমিটার চওড়া। একটা আরেকটার সঙ্গে সেলাই করা।

প্রতিবছর দু’টি করে (একটি সতর্কতামূলক) গিলাফ তৈরি হয়। একটি হাতে তৈরি। এটা বানাতে সময় লাগে আট-নয় মাস। অন্যটি মেশিনে মাত্র এক মাসে তৈরি করা হয়।

কাবার গিলাফে রেশমি সুতায় স্বর্ণের প্রলেপযুক্ত তার দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে পবিত্র কোরআনের আয়াত উৎকীর্ণ করা হয়। অতি উন্নতমানের কালো কাপড়ের ওপর কোরআনের আয়াত শিল্পীরা নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন।

সূত্র: আল আরাবিয়া।

মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ আল তালিব গ্রেপ্তার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ