শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তাদের কাছে কেউ নিরাপদ ছিল না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি-জামায়াত জোট সরকারের দু:শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁদের হাত থেকে বিদেশী কূটনীতিকরাও রেহাই পায় নি। তারা সিলেটে হযরত শাহজালাল রহ. এর মাজারে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপরও হামলা চালায়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পন শেষে আলোচলা সভায় আজ মঙ্গলবার সকালে তিনি এসব কথা বলেন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন ১৩ টি গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। বাকী সবগুলোর আঘাতে আমাদের দলীয় নেতাকর্মীরা হতাহত হয়েছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের হাত থেকে আওয়ামী লীগ নিরাপদ ছিল না। শুধু আওয়ামী লীগ কেন বিদেশি কূটনীতিকরাও নিরাপদ নন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য, সম্পাদক মন্ডলীর সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন: ইমরান খানের মন্ত্রিসভায় ওরা কারা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ