শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কোটা আন্দোলনের আরও ১০ শিক্ষার্থীর মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার শাহবাগ থানার মামলায় কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ১০ নেতা-কর্মী ও সমর্থককে মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেন, রাশেদ খান, মশিউর রহমান, তারিকুল ইসলাম, সাইদুর রহমান ও আতিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিম উদ্দিন ও গাজিপুরের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন।

এসময় কারাগারে তাদের সঙ্গে দেখা করতে আসেন বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ ও মোজাম্মেল মিয়াজিসহ সংগঠনের নেতাকর্মীরা।

কারাগার থেকে মুক্তির পর বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ৫ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপনসহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারের প্রতি আমদের তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেট রয়েছে। সরকার আমাদের দাবি না মানলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

এরআগে, সোমবার (২০ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ১৮ জন শিক্ষার্থীকে জামিন দেওয়া হয়।

রোববার (১৯ আগস্ট) ঢাকার আদালত থেকে জামিন পান আরও ৩২ জন শিক্ষার্থীসহ ৩৯ জন। রাজধানীর শাহবাগ ও রমনা থানায় কোটা সংস্কার আন্দোলনের এসব মামলা হয়েছিলো।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরও পড়ুন: ইমরান খানকে হত্যার পরিকল্পনা, আটক ১০

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ