শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হাজিদের জন্য সৌদি সরকারের আধুনিক ‘স্লিপ পড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব এবারের হজে বিনা খরচে ‘স্লিপ পড’ সরবরাহের উদ্যোগ নিয়েছে। রবিবার থেকে সৌদিতে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এবার হজ পালনের জন্য অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম মক্কা নগরীতে জমায়েত হয়েছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে এই স্লিপ পড সরবরাহ করছে সৌদি কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, এই ‘ন্যাপ পড’ বা ‘স্লিপ পড’ জাপানের বিখ্যাত ক্যাপস্যুল হোটেলের কথা মনে করিয়ে দেয়। সৌদি কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে দেশটির পশ্চিমাঞ্চলীয় নগরী মিনায় এই ক্যাপসুল রুম প্রবর্তন করতে যাচ্ছে।

চলতি বছর সৌদি আরব হজব্রত পালনে যে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে, বিনা মূল্যে এই স্লিপ পড বিনামূল্যে বিতরণ তারই অংশ। একই সঙ্গে সৌদি সরকার হজ পালনকারীদের সুবিধার্থে তাৎক্ষণিক অনুবাদ এবং জরুরি চিকিৎসাসেবা দেয়ার লক্ষ্যে নতুন একটি অ্যাপ চালু করেছে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সৌদি দাতব্য সংস্থা দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল এসোসিয়েশন এ বছর হাজিদের ঘুমানোর জন্য বিনামূল্যে ১৮ থেকে ২৪টি ক্যাপসুল দেবে। প্রতিটি পডের মধ্যে তোশক, পরিচ্ছন্ন চাদর, এয়ার কন্ডিশনিং ও বড় একটি আয়না থাকবে। জায়গা বাঁচাতে পডটি আড়াআড়ি বা সোজাসুজিভাবে সেট করা যাবে।

সংস্থাটির প্রধান মানসুর আল-আমের বলেন, ‘কী করে হাজিদের হজ পালন আরো একটু আরামদায়ক করা যা, সে ব্যাপারে সব সময়ই আমাদের চিন্তা থাকে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

যে সব হাজি হোটেলে জায়গা পাননি বা হোটেলে থাকার সামর্থ্য নেই কিন্তু স্বাস্থ্যগত কারণে হজের আনুষ্ঠানিকতা পালনের ফাঁকে যাদের বিশ্রাম দরকার তাদের জন্য ন্যাপ পড একটি চমৎকার সমাধান। বাসস।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ