শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

২৪ ক্যারেটের স্বর্ণবারগুলোর মোট ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা।  তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।

বিমান অবতরণের পরপরই সহকারী পরিচালকসহ একটি টিম বিমানের ভেতরে ঢোকেন। কর্মকর্তারা মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করেন। এরপর ব্যাগ তল্লাশি করে ৩২ পিস স্বর্ণবার পাওয়া যায়।

নিউইয়র্কে জনতার তোপের মুখে ইমরান; জুতা নিক্ষেপ (ভিডিও)

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ