শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জিহাদের বাবা-মা পেলেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাজাহানপুরে নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতায় অবহেলার কারণে এ ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট।

মৃত্যুর তিন বছর পর সব আইনি প্রক্রিয়া শেষে ২০ লাখ টাকার চেক ও পে অর্ডার শিশুটির মা-বাবার নামে খোলা একটি যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম।

তিনি বলেন, ‘আদালতের আদেশের পর জিহাদের বাবা নাসির উদ্দিন এবং মা খাদিজা বেগম উত্তরা ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খুলেছেন। ওই অ্যাকাউন্টে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের দেওয়া ১০ লাখ টাকার পে অর্ডার এবং রেলওয়ে কর্তৃপক্ষ ১০ লাখ টাকার চেক দিয়েছে। এ বিষয়ে আগামী ১৪ আগস্ট আদালতে মামলাটির তারিখ নির্ধারিত রয়েছে। ওইদিন আমরা বিষয়টি আদালতকে অবহিত করবো।’

এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাজাহানপুর রেল কলোনিতে একটি খোলা নলকূপের পাইপে পড়ে নিচে তলিয়ে যায় চার বছরের শিশু জিহাদ। এরপর প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে অপারগতা প্রকাশ করে ফায়ার সার্ভিস। এর কিছু পরেই কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করা হয় জিহাদকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরে এ আদেশের বিরুদ্ধে দুটি পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হলে তা খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

আরও পড়ুন: বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষুদে সাংবাদিক ফিলিস্তিনি শিশু জান্না জিহাদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ