শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘প্রপাগান্ডা ছড়ানো কাউকে ছাড় দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে ধংসাত্মক পরিবেশ তৈরি করা হবে। আমাদের কাছে অনেক নেতার অডিও রেকর্ড রয়েছে যাতে বিষয়গুলো চিহ্নিত।

তিনি বলেন, যারা প্রপাগান্ডা ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে এবং আগামীতেও যেন এমন সুযোগ না নিতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১১ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

ছাত্রদের ভ্যাট আন্দোলন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ২০১৪ সালের দেশজুড়ে জ্বালাও-পোড়াও একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই মজলিসের সঙ্গে সমঝোতা করছি: এরশাদ

তিনি বলেন, আন্দোলনের দুইদিন ছিলো ছাত্রদের, তারপর একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বিভিন্ন সময় আক্রমণ করেছে। তারা রাজারবাগ পুলিশ লাইন্স, মিরপুর পুলিশ লাইন্স, কাফরুল থানায় হামলা করেছে। যা কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না।

সাংবাদিকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা মামলা নেবো এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ