মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজের খবর নিয়ে ওয়েবসাইট চালু করলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালের হজের খবর নিয়ে একটি নিউজ সাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার দেওয়া ঘোষণায় জানানো হয়, আগামী সপ্তাহে এই ওয়েবসাইট চালু হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ আলওয়াদ জানান, খবরের ওয়েবসাইটটির ইংরেজি ও আরবি সংস্করণ থাকবে। হজ ও হজযাত্রীদের খবরের প্রাথমিক উৎস হিসেবে এই ওয়েবসাইট কাজ করবে। ওয়েবসাইটির ঠিকানা- hajjmedia.gov.sa।

সৌদি তথ্যমন্ত্রী জানান, আসন্ন মওসুমে ৮০০ শতাধিক বিদেশি সাংবাদিক হজের খবর সংগ্রহ করতে সৌদি আরব জড়ো হতে পারেন।

মন্ত্রী আরও জানান, স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ব্যবহারের জন্য পবিত্র নগরী মক্কায় মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরাসরি সম্প্রচারের দর্শক সংখ্যা বৃদ্ধি এবং হজ ও উমরাহ পালনকারীদের সুবিধার জন্য আমরা অনেক সংবাদ সেবা দিয়ে যাব। যা কাবা ও মসজিদ আল-নববীতেও বিস্তৃত করা হবে।

আরও পড়ুন: আমাদের আরবি শেখাও; আমরা তোমাদের ইসলাম শেখাবো: আরবকে ইথিওপিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ