শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফের শিক্ষার্থীদের ঘরে ফিরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ফের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।আন্দোলনকারীদের সব দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তাদের এখন ঘরে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি; এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সহায়তাও চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা ও কর্তৃপক্ষের নানা পদক্ষেপ তুলে ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এসব শিক্ষার্থীদের বয়স কম। তারা অনেক কিছু্ই না বুঝে করছে। আমি তাদের অভিভাবকের কাছে অনুরোধ করবো, তারা যেন রাস্তায় বৃষ্টিতে ভিজে আর কষ্ট না করে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে আছে। তাই এই আন্দোলনে খারাপ কিছু ঘটলে তার দায় তারা নিতে পারবে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরারাও মার খাচ্ছে। কিন্তু তারা ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আন্দোলনকারীরা যাতে ঘরে ফিরে যায়।

তিনি বলেন, তারা ঘরে ফিরে গেলে তাদের ওপর পরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ ওরা ছোট, ওদের সহপাঠী নিহত হয়েছে। এতে ওরা কষ্ট পেয়েছে।

মিরপুর ১৪ নম্বর সেকশনে শিক্ষার্থীদের উপর পুলিশের সঙ্গে সরকার সমর্থক যুবকদের হামলার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানেও ছাত্রদলের কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছিল, তখন তা প্রতিরোধে স্থানীয়রা এগিয়ে  গিয়েছিল বলে তিনি খবর পেয়েছেন।

আরও পড়ুন: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের হামলা (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ