শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জিয়ার বিচার করতে না পারায় প্রধানমন্ত্রীর দু:খ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়াউর রহমানের বিচার করতে না পারায় দ:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, জিয়ার যা পরিণতি হয়েছিল, তা তার অবধারিত। তবে আমার দুঃখ একটাই যে তার বিচারটা আমি করতে পারলাম না। তার আগেই সে মরে গেল।

বঙ্গবন্ধুর সব খুনিদের বিচার এবং অনেককে শাস্তি প্রদান করা হলেও জিয়া আগেই ঘটনাচক্রে নিহত হওয়ায় তাকে এই হত্যার বিচারের মুখোমুখি করা যায়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা এসব কথা বলেন।

ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান এই হত্যার সঙ্গে সম্পূর্ণ জড়িত ছিল বলেই বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকুরি দিয়ে পুরষ্কৃত করে। আমাকে আর রেহানাকে দেশে আসতে দেয়নি। রেহানার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলা হয়েছিল। বিকৃত ইতিহাস এদেশের মানুষকে শোনানো হয়েছিল। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। সত্যকে চাপিয়ে রাখা যায় না।’

তিনি আরো বলেন, জিয়া ঘাতকদের বলেছিলেন এগিয়ে যাও, আমি আছি। খুনি মোশতাক আমাদের দলেই ছিল, তবু সে বেইমানি ও মুনাফেকি করেছিল। অথচ তিন মাসও ক্ষমতায় থাকতে পারেনি।

কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃষক লীগের মুখপাত্র ‘কৃষক কণ্ঠ’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি কর্মসূচি ঘুরে ঘুরে দেখেন।

আরও পড়ুন: ৭ দফা দাবিতে কালও বিক্ষোভ করবে শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ